Advertisement

পুলিশের ১৪ কর্মকর্তাকে রদবদল, ৫ সেপ্টেম্বরের মধ্যে যোগদানের নির্দেশ

বাংলাদেশ পুলিশের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে কর্মকর্তাদের তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ৬ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ জারি করা হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রথম প্রজ্ঞাপনে সাত কর্মকর্তার বদলির আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানকে বরগুনায়, মাগুরার শাহ শিবলী সাদিককে গাজীপুরে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের জাকির হোসেন সুমনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া ডিএম হাসিবুল বেনজীরকে সিলেট থেকে গাইবান্ধায়, জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলের মো. সাইফুল ইসলাম ও বান্দরবান সদর সার্কেলের মান্না দেকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে এবং সিআইডির মোস্তাফিজুর রহমানকে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

দ্বিতীয় প্রজ্ঞাপনে অপর সাত কর্মকর্তার নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের মোহাম্মদ রেজা সারোয়ারকে সাতক্ষীরায়, পিটিসি টাঙ্গাইলের কাজী মাকসুদা লিমাকে পুলিশ স্টাফ কলেজে এবং সাতক্ষীরার মো. আমিনুর রহমানকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। একই আদেশে রেলওয়ে পুলিশের জোনাঈদ আফ্রিদকে জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলে ও এপিবিএনের ফাহমিদা সুলতানা নেলিকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার পর্যায়ে ডিএমপির ইসফাকুল কবির সরকারকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে এবং এপিবিএনের জনি লাল দেবকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া গত ১৯ আগস্ট র‌্যাবের সহকারী পুলিশ সুপার এইচ এম গোলাম রব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে বদলির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসনের অধীনে আইনশৃঙ্খলা বাহিনীর এই রদবদলকে পুলিশের প্রশাসনিক কাঠামোর নিয়মিত অংশ হিসেবে দেখা হচ্ছে।

0%
0%
0%
0%