Advertisement

জামালপুরে রশিদুজ্জামান মিল্লাতকে মন্ত্রী করায় যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

জামালপুর জেলায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাতের নাম ঘোষণার পর স্থানীয় যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের আজাদ ডাক্তার মোড় এলাকা থেকে এই আনন্দ মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে এসে শেষ হয়। এ সময় রশিদুজ্জামান মিল্লাতকে মন্ত্রী হিসেবে মনোনীত করায় জেলা যুবদলের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিজ্ঞাপন

মিছিল শেষে তমালতলা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান, জেলা বিএনপি নেতা শওকত জামান এবং শ্রমিক দল নেতা শামীম হোসেন মঙ্গল বক্তব্য রাখেন।

এ ছাড়াও পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের হাবিবুর রহমান রতন, ইকরামুল হোসেন মানিক, আমজাদ হোসেন সুজনসহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অংশগ্রহণ করেন। বক্তারা নতুন মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার নেতৃত্বে অত্র এলাকার উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%