Advertisement

ব্রড পিকে তুষারধসে নিখোঁজ পাকিস্তানি পর্বতারোহী সোহেল সাখির মরদেহ উদ্ধার

ব্রড পিকে তুষারধসের ঘটনায় নিখোঁজ হওয়া পাকিস্তানি পর্বতারোহী সোহেল সাখির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ১৫ দিন পর উদ্ধারকারী দলের সহায়তায় তার মরদেহ খুঁজে পাওয়া যায়। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, ট্রেকিং রুটে চলাচলকারী পোর্টাররা সোহেল সাখির মরদেহ শনাক্ত করেন এবং পরবর্তীতে তা বেস ক্যাম্পে নিয়ে আসা হয়।

উল্লেখ্য যে, প্রায় ১৫ দিন আগে ব্রড পিকে ভয়াবহ তুষারধসের কবলে পড়ে ১০ জন পর্বতারোহী নিখোঁজ হয়েছিলেন। সেই তালিকায় ছিলেন হুঞ্জা অঞ্চলের বাসিন্দা সোহেল সাখি। বর্তমানে বেস ক্যাম্পে থাকা তার মরদেহ হেলিকপ্টারে করে স্কারদুতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ চালিয়ে পাঁচজন নেপালি পর্বতারোহীসহ মোট সাতজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। নিখোঁজ বাকি পর্বতারোহীদের সন্ধানে এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পাকিস্তানর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%