AdvertisementAdvertisement

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে চট্টগ্রামের বাঁশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ৯ আগস্ট দুপুরে বন্যায় গৃহহীন হয়ে পড়া অসহায় মানুষের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তরের লক্ষ্যে তিনি এ সফরে আসেন।

দুপুর পৌনে ২টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতসংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে তিনি মহেশখালীর মাতারবাড়িতে সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় করেন।

Advertisement
বিজ্ঞাপন

বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে নতুন ঘরের চাবি হস্তান্তরের কথা রয়েছে। প্রতিটি ঘরে দুটি কক্ষ ও একটি সংযুক্ত শৌচাগারসহ আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে এবং উপকূলীয় দুর্যোগের ঝুঁকি বিবেচনায় আরসিসি পিলার, কাঠ ও টিনের সমন্বয়ে টেকসই কাঠামোয় এসব ঘর নির্মাণ করা হয়েছে। পুনর্বাসন কর্মসূচির আওতায় বাঁশখালী পৌরসভা এবং উপজেলার নয়টি ইউনিয়ন থেকে প্রতিটি এলাকা হতে ১০টি করে পরিবারকে নির্বাচন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হবে। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বাঁশখালীর বাহারছড়া সৈকত এলাকায় স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Advertisement
বিজ্ঞাপন

বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় পরিদর্শনে যাবেন। সেখানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। পরবর্তী সূচি অনুযায়ী হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় গিয়ে তিনি মরহুম আমির আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

সফরের শেষভাগে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে গৃহ নির্মাণের জন্য জনপ্রতি ১ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করবেন প্রধানমন্ত্রী। পরিশেষে চট্টগ্রাম মহানগরীর একটি দলীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মী এবং তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় করার কথা রয়েছে তার।

0%
0%
0%
0%