AdvertisementAdvertisement

রায়পুরে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ৩

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে সৃষ্ট সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। ভোজের আয়োজনে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে অতিথিদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা মুহূর্তেই সহিংস রূপ নেয়।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২)। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের দাওয়াতে খাবার পরিবেশনের সময় মাংসের পরিমাণ কম দেওয়া নিয়ে কয়েকজন অতিথির সঙ্গে আয়োজকদের কথা-কাটাকাটি হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%