AdvertisementAdvertisement

নর্থ ক্যারোলিনায় বন্দুকধারীর হামলায় বহু হতাহত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের প্রসপেক্ট হিল এলাকায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার পাশাপাশি আরও অনেকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নর্থ ক্যারোলিনা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন (এসবিআই) বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থা জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্মকর্তারা একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। আহতদের মধ্যে অন্তত একজনকে গুরুতর অবস্থায় ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হামলায় ঠিক কতজন প্রাণ হারিয়েছেন, সেই সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি কর্তৃপক্ষ।

Advertisement
বিজ্ঞাপন

বর্তমানে এসবিআই-এর অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের জন্য আর কোনো ঝুঁকি নেই। অপরাধীদের শনাক্ত ও এই হামলার নেপথ্যের কারণ উদঘাটনে জোর তদন্ত চলছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

সম্পর্কিত- খবর
0%
0%
0%
0%