AdvertisementAdvertisement

করাচিতে কঠোর নিরাপত্তায় পালিত হচ্ছে ইমাম হোসেনের আরবাঈন শোক মিছিল

ইমাম হোসাইন ও তাঁর সঙ্গীদের শাহাদাতবার্ষিকী স্মরণে পবিত্র আরবাঈন উপলক্ষে মঙ্গলবার পাকিস্তানজুড়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রীয় শোক মিছিল বের করা হবে। এই ধর্মীয় কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা প্রণয়ন করেছে।

করাচিতে আরবাঈনের প্রধান মিছিলটি নিসতার পার্ক থেকে শুরু হয়ে তার ঐতিহ্যবাহী পথ ধরে অগ্রসর হবে। এই রুটকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং মিছিলের নিরাপত্তার স্বার্থে সংলগ্ন সড়কগুলোতে বড় বড় কন্টেইনার স্থাপন করে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো আয়োজন চলাকালীন এম এ জিন্নাহ রোড সাধারণ যান চলাচলের জন্য বন্ধ থাকবে।

Advertisement
বিজ্ঞাপন

ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে শাহরাহ-ই-কায়েদীন থেকে আসা যানবাহনগুলোকে কাশ্মীর রোড ও পিপলস চওরাঙ্গির দিকে ঘুরিয়ে দেওয়া হবে। হাসান স্কয়ার থেকে আসা যানগুলো শাহরাহ-ই-কায়েদীন, সোসাইটি সিগন্যাল ও তিন হাত্তি হয়ে লাসবেলা চওকের দিকে চলাচল করবে। নাজিরাবাদ থেকে আসা মোটরচালকরা গন্তব্যে পৌঁছাতে লাসবেলা, গার্ডেন ও নিসতার রোড ব্যবহার করতে পারবেন।

এছাড়া শাহরাহ-ই-ফয়সাল থেকে আসা যানবাহনগুলোকে সোসাইটি সিগন্যাল হয়ে কাশ্মীর রোডের দিকে সরিয়ে নেওয়া হবে। সদর থেকে টাওয়ার অভিমুখী যান চলাচল প্রিডি স্ট্রিট এবং আই আই চুন্দ্রিগড় রোডের বিকল্প পথ দিয়ে পরিচালিত হবে। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাকিস্তান প্রশাসন নাগরিকদের বিকল্প ট্রাফিক রুট অনুসরণ করার পরামর্শ দিয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%