মাদক পাচার চক্রের মূল হোতা আনমোল পিংকির দায় স্বীকার আদালতের প্রতিবেদন দাখিল

করাচির মাদক কারবারের এক সুসংগঠিত চক্রের মূল হোতা হিসেবে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন আনমোল ওরফে পিঙ্কি। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে দায়ের করা একটি মাদক উদ্ধার মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দক্ষিণ) আদালতে পাকিস্তানর পুলিশ একটি সম্পূরক অভিযোগপত্র দাখিল করার পর চাঞ্চল্যকর এই তথ্য সামনে এসেছে।

বিজ্ঞাপন

তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে আনমোল পিঙ্কি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘ সময় ধরে একটি শক্তিশালী মাদক পাচারকারী নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন। ২০১৮ সাল থেকে পলাতক থাকা এই মাদক সম্রাজ্ঞী অবশেষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে আটকা পড়েছেন।

আদালতে দাখিল করা সম্পূরক অভিযোগপত্র থেকে জানা যায়, উক্ত মাদক মামলায় অভিযুক্ত আনমোলের ভাই নাসিরকে আগেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে মামলার নথিপত্রে মেইসার আলি ও আইনুল্লাহ নামের আরও দুজন অভিযুক্তকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ ছয় বছর ধরে পলাতক থাকার পর মাদক কারবারের এই নেটওয়ার্কের রহস্য উদঘাটনে ব্যস্ত হয়ে পড়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট আদালতের বিচারক পরবর্তী শুনানির জন্য কার্যক্রম চলমান রেখেছেন, যেখানে অভিযুক্ত আনমোল পিঙ্কির জবানবন্দি ও নতুন এই তথ্যপ্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%