সেনাবাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ

সেনাসদরে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বৃহস্পতিবার ১৬ জুলাই সেনাসদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এই আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিদায়ী সাক্ষাতের প্রাক্কালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই বাহিনীর মধ্যকার বিদ্যমান পারস্পরিক আস্থা, পেশাদারিত্ব এবং আন্তঃবাহিনী সহযোগিতা আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী ও নৌবাহিনী দীর্ঘকাল ধরে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।
সবশেষে দুই বাহিনীর প্রধান জাতীয় স্বার্থে এই সম্মিলিত প্রচেষ্টাকে ভবিষ্যতে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারেক রহমান দেশ গড়ার কাজে উভয় বাহিনীর এই ঐক্যবদ্ধ অগ্রযাত্রা প্রশংসার দাবি রাখে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন।
