AdvertisementAdvertisement

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি মানার আহ্বান পাকিস্তানের, ইইউর সঙ্গে ইসহাক দারের ফোনালাপ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিরসনে সংশ্লিষ্ট সকল পক্ষকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি অক্ষরে অক্ষরে মেনে চলার আহ্বান জানিয়েছে পাকিস্তান। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আলাপ-আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়ে পাকিস্তানর উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এই আহ্বান জানান। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাসের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইসহাক দার এই অবস্থান তুলে ধরেন। ফোনালাপে দুই শীর্ষ নেতা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংঘাতের বিস্তার রোধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেন। পাকিস্তানর পররাষ্ট্রমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করে কাজা কালাস বলেন, ইসলামবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরে পাকিস্তানের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আন্তরিক।

Advertisement
বিজ্ঞাপন

অঞ্চলটিতে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কাজা কালাস। তিনি বিশেষত সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলোতে শঙ্কা জানিয়ে বলেন, সংঘাত নতুন করে দানা বাঁধলে তা এড়াতে সব পক্ষের মধ্যে কার্যকর যোগাযোগ ব্যবস্থা সচল রাখা জরুরি। এই সংকট নিরসনে পাকিস্তানর পক্ষ থেকে গৃহীত দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার রূপরেখা সম্পর্কেও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিককে অবহিত করেন পাকিস্তানর উপ-প্রধানমন্ত্রী।

ইসহাক দার জোর দিয়ে বলেন, আঞ্চলিক নিরাপত্তা ক্ষুণ্ন হতে পারে এমন যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে এবং সকল পক্ষকে যুদ্ধবিরতির শর্তাবলী নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরান সমর্থিত হামলা এবং হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলার মতো ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে। এর বাইরেও লেবাননে হিজবুল্লাহর অবস্থানে ইসরায়েলি বিমান হামলা যুদ্ধবিরতি ব্যবস্থাকে আরও নাজুক করে তুলেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%