AdvertisementAdvertisement

রাওয়ালপিন্ডিতে মহররমের নিরাপত্তায় ১৪ হাজার পুলিশ মোতায়েন ও বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ

পবিত্র মহরম মাসকে ঘিরে পাকিস্তানের রাওয়ালপিন্ডি অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আগামী ১ থেকে ৩০ মহরম পর্যন্ত রাওয়ালপিন্ডি, আটোক, ঝিলাম এবং চাকওয়াল জেলায় আয়োজিত ১ হাজার ৬৫টি শোভাযাত্রা ও ৪ হাজার ৮১৩টি মাজলিস শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১৪ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আঞ্চলিক পুলিশ কর্মকর্তা বাবর সরফরাজ আলপা জানিয়েছেন, পাঞ্জাব সরকারের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা ও আঞ্চলিক পর্যায়ে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

নিরাপত্তা ঝুঁকির মাত্রা বিবেচনায় শোভাযাত্রাগুলোকে তিন শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে ১শ ১৬টি শোভাযাত্রা এবং ৪শ ৭৮টি মাজলিসকে ‘এ’ শ্রেণিভুক্ত অর্থাৎ অতি সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। নজরদারি বাড়াতে সেফ সিটি ক্যামেরার ব্যবহারের পাশাপাশি ইমামবারগাহ ও শোভাযাত্রার রুটগুলোতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান ও চিরুনি অভিযান জোরদার করা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement
বিজ্ঞাপন

শোভাযাত্রার সময় সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে একটি পূর্ণাঙ্গ ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাওয়ালপিন্ডির চিফ ট্রাফিক অফিসার ফারহান আসলাম জানিয়েছেন, যান চলাচল স্বাভাবিক রাখতে ও প্রয়োজনবোধে ডাইভারশন নিশ্চিত করতে ৯শ ৮০ জনেরও বেশি ট্রাফিক পুলিশ সদস্য মাঠে কাজ করবেন। এ সময় অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলের জন্য বিশেষ পথ খোলা রাখা হবে এবং শোভাযাত্রা ও মাজলিসের আশপাশে সব ধরনের পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে নম্বরবিহীন যানবাহন এবং কালো কাচযুক্ত গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, শোভাযাত্রা চলাকালে ট্রাফিক আইন মেনে চলতে এবং বিকল্প রাস্তা ব্যবহার করে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে। সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মহরমের সকল কর্মসূচি নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই প্রশাসনের মূল লক্ষ্য।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%