মরক্কো উপকূলে নিখোঁজ মার্কিন সেনার মৃতদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী রবিবার জানিয়েছে, মরক্কোর ক্যাপ ড্রায় একটি প্রশিক্ষণ মহড়ার সময় নিখোঁজ এক মার্কিন সেনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার মরক্কোর উদ্ধারকারীরা সেনাসদস্যের নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক মাইলের (১.৬ কিলোমিটার) মধ্যে সমুদ্রে তার মরদেহ খুঁজে পায়। গত ২ মে ওই সেনাসদস্য নিখোঁজ হয়েছিলেন।

নিহত সেনাসদস্যের পরিচয় নিশ্চিত করে সেনাবাহিনী জানিয়েছে, তিনি হলেন প্রথম লেফটেন্যান্ট কেন্ড্রিক ল্যামন্ট কী জুনিয়র, যিনি একটি আর্টিলারি ইউনিটে প্লাটুনের নেতৃত্ব দিচ্ছিলেন।

সেনাবাহিনীর তথ্যমতে, আরও একজন সেনাসদস্য এখনও নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন

ওই মার্কিন সেনাসদস্যরা আফ্রিকান লায়ন মহড়ায় অংশ নিচ্ছিলেন। এটি মার্কিন আফ্রিকা কমান্ড (আফ্রিকম) আয়োজিত অন্যতম বৃহত্তম যৌথ মহড়া, যেখানে মার্কিন বাহিনী, ন্যাটো মিত্র এবং আফ্রিকার অংশীদার দেশগুলো অংশগ্রহণ করে।

আফ্রিকমের তথ্য অনুযায়ী, এই মহড়ার সবচেয়ে বড় অংশটি মরক্কোতেই অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ৪০টিরও বেশি দেশের প্রায় ৫,০০০ সেনাসদস্য অংশ নিচ্ছেন।

তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান

0%
0%
0%
0%