AdvertisementAdvertisement

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা শেহবাজ শরিফের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা মালয়েশীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সোমবার এক বিশেষ বার্তা প্রদান করেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নিজের এবং পাকিস্তানের জনগণের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শারীরিক সমস্যা দ্রুত কেটে যাক এবং তিনি যেন অতি দ্রুত পুনরায় নিজ দায়িত্বভার গ্রহণ করতে সক্ষম হন।

Advertisement
বিজ্ঞাপন

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা সূত্রে জানা যায়, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাধীন রয়েছেন আনোয়ার ইব্রাহিম। তাকে আগামী দুই দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ প্রেস সচিব তুনকু নাসরুল আবিদাহ জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষাগুলো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্রুত সুস্থ হয়ে তিনি যাতে আবারও স্বাভাবিক কর্মযজ্ঞে ফিরতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%