AdvertisementAdvertisement

লাহোর বোর্ডে ম্যাট্রিক পরীক্ষায় আমিনা মেহবুবের বাজিমাত

লাহোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বার্ষিক ম্যাট্রিকুলেশন পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে মেধার স্বাক্ষর রেখে শীর্ষস্থান অর্জন করেছেন আমিনা মেহবুব। তিনি মোট ১,১৯২ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন।

দুনিয়া নিউজের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৮৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। কঠোর প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সাফল্যের ধারা বজায় রেখে আমিনা মেহবুবের পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন যথাক্রমে মুহাম্মদ কাসিম এবং উরওয়া জাভেদ।

Advertisement
বিজ্ঞাপন

লাহোর শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আয়োজিত এই পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে এবারের পরীক্ষার ফলাফল পাকিস্তানের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের একাগ্রতা ও মেধার নতুন প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%