AdvertisementAdvertisement

লাহোরে হযরত দাতাগঞ্জ বখশের ৯৮৩তম বার্ষিক ওরস শুরু, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

লাহোরে সুফি সাধক হযরত সৈয়দ আলী বিন উসমান আল-হাজভেরি, যিনি দাতা গঞ্জ বখশ নামে সমধিক পরিচিত, তার ৯৮৩তম বার্ষিক ওরস শরীফ আজ রবিবার থেকে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই আধ্যাত্মিক আয়োজনকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছে মাজার প্রাঙ্গণ। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে পাকিস্তানর নিরাপত্তা বাহিনী কঠোর সতর্কতা অবলম্বন করেছে।

ঐতিহ্যবাহী চাদরপোশির মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়েছে। পাকিস্তানর উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার প্রধান অতিথি হিসেবে মাজারে চাদর অর্পণ করেন এবং পাকিস্তানর শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানর প্রাদেশিক মন্ত্রী বিলাল ইয়াসিন, মিয়াঁ মারঘুব আহমেদ, মুজতবা সুজা-উর-রেহমানসহ পাঞ্জাব প্রদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

তিন দিনব্যাপী এই ওরস চলাকালীন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পাকিস্তানর প্রশাসন ৫ হাজারেরও বেশি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেছে। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবে কয়েক লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করবেন।

দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের সুবিধার্থে ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি চিকিৎসাসেবা ও পরিচ্ছন্নতা রক্ষার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও আগত দর্শনার্থীদের জন্য ওরসের পুরো সময়জুড়ে বিনামূল্যে খাদ্য ও দুধ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে। মাজার প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, দোয়া মাহফিল ও আধ্যাত্মিক সভার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বজায় রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%