কিরগিজস্তানে এসসিও নেতাদের সঙ্গে ইসহাক দারের বৈঠক, আঞ্চলিক সহযোগিতার ওপর জোর

কিরগিজস্তানের চোলপন-আতায় সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিয়ে কিরগিজ প্রেসিডেন্ট সাদির নুরগোঝুয়েভিচ ঝাপারভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইশাক দার। শুক্রবার কিরগিজস্তানের রাষ্ট্রীয় বাসভবনে আয়োজিত এই বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং ২০২৬-২৭ মেয়াদে পাকিস্তানের এসসিও সভাপতিত্ব গ্রহণের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দার দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। এসসিও’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আতিথেয়তার জন্য তিনি কিরগিজ প্রেসিডেন্ট সাদির ঝাপারভকে ধন্যবাদ জানান।

আঞ্চলিক ও বৈশ্বিক সমসাময়িক প্রেক্ষাপটে সাংহাই সহযোগিতা সংস্থাকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আখ্যায়িত করেন ইশাক দার। তিনি পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও নিবিড় করার ওপর জোরারোপ করেন, যা আগামী দিনে পাকিস্তান এবং এসসিওভুক্ত দেশগুলোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত করবে বলে আশা প্রকাশ করা হয়।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%