নওশেরা ভিরকানে মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চারজনের প্রাণহানি আহত নয়

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নওশেরা ভিরকান এলাকায় শুক্রবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও নয়জন গুরুতর আহত হয়েছেন। রাস্তার পাশে পার্ক করে রাখা একটি মিনি ট্রাকের সঙ্গে পাঁচটি মোটরসাইকেলের সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু নিশ্চিত হয়।
নিহতদের মধ্যে আলী হায়দার, হামজা, ফয়সাল এবং শবনম বিবি নামের ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
উদ্ধারকারী সংস্থার তথ্য মতে, দুর্ঘটনায় আহত নয়জনকে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হতাহতদের উদ্ধারের পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটি জব্দ করেছে এবং ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ