করাচিতে ইলেকট্রনিক্স কর্মীকে গুলি করে ২০ লক্ষ রুপি লুট, সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে পুলিশ

পাকিস্তানের করাচিতে এক ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লক্ষ টাকা ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটেছে। সোমবার শহরের দক্ষিণ অঞ্চলের জ্যেষ্ঠ পুলিশ সুপার মেহজোর আলি এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কর্মী বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।
ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের মালিক পুলিশকে জানিয়েছেন যে, তাঁর কর্মীর কাছ থেকে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পালিয়ে যাওয়া অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। দায়িত্বশীল কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ