বালুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৪

পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী বাস পাহাড়ি এলাকা দানা সরে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২৪ জন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার জোহব এবং ডেরা ইসমাইল খানের মধ্যবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুমড়ে-মুচড়ে যাওয়া বাস থেকে হতাহতদের উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে জরুরি তৎপরতা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

শেঠানি অঞ্চলের ডেপুটি কমিশনার ওয়ালি কাকার জানিয়েছেন, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধারকাজ পরিচালনায় বেগ পেতে হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, আহতের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। জেলা প্রশাসন পুরো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং উদ্ধারকাজ সমাপ্ত হওয়ার পর চূড়ান্ত নিহতের সংখ্যা নিশ্চিত করা হবে।

ইতিমধ্যে বেলুচিস্তানের স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। দুর্ঘটনার শিকার ব্যক্তিদের উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে চিকিৎসকদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। পাহাড়ি আঁকাবাঁকা পথে দ্রুতগতিতে চলাচলের কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%