সফরের চাঁদ দেখা গেছে, আজ থেকে শুরু নতুন মাস

পাকিস্তানর কেন্দ্রীয় রুয়েত-ই-হেলাল কমিটি হিজরি ১৪৪৮ সনের সফর মাসের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে সফর মাস গণনা শুরু হচ্ছে। রাজধানী ইসলামাবাদের কোহসার কমপ্লেক্সে আয়োজিত এক বৈঠকে এ ঘোষণা দেন কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুল খবির আজাদ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠকে ইসলামবাদ জোনাল রুয়েত-ই-হেলাল কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে মাওলানা আব্দুল খবির আজাদ জানান, পাকিস্তানের অধিকাংশ অঞ্চলে আকাশ পরিষ্কার ছিল, তবে কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছিল। এরপর নোক কুন্দি ও সিন্ধুসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ দেখার নির্ভরযোগ্য সাক্ষ্যপ্রমাণ পাওয়ার পর কমিটি সর্বসম্মতিক্রমে বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ তারিখকে ১ সফর হিসেবে নির্ধারণ করে।

বৈঠকটি পরিচালনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এছাড়া পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর, সুপারকো এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কারিগরি সহায়তা প্রদান করেন।

বৈঠকের শেষে মুসলিম উম্মাহর ঐক্য, পবিত্র দুই মসজিদের নিরাপত্তা এবং পাকিস্তানর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনগণের মুক্তি এবং গাজা ও ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

০%
০%
০%
০%