AdvertisementAdvertisement

মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সের কবলে এয়ার ইন্ডিয়ার বিমান, আহত ১২

ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝ আকাশে তীব্র টার্বুলেন্স বা প্রবল ঝাঁকুনির কবলে পড়ে বিপত্তি ঘটেছে। গত ৪ আগস্ট সংঘটিত এই ঘটনায় বিমানের উচ্চতায় আকস্মিক পরিবর্তনের ফলে অন্তত ১২ জন যাত্রী ও কেবিন ক্রু সদস্য আহত হয়েছেন। তবে বিমান সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।

এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, ফুকেট থেকে দিল্লিগামী ফ্লাইট এআই২৩৭৯ উড্ডয়নের দেড় ঘণ্টা পর ভোরবেলা এই পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী যাত্রীদের বর্ণনা অনুযায়ী, বিমানটি হঠাৎ দিক পরিবর্তন করে এবং প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়, যার ফলে যাত্রীরা সিট থেকে ছিটকে পড়েন। এ সময় কয়েকজন যাত্রী মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান এবং কারো কারো কানের পর্দা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও উঠেছে।

Advertisement
বিজ্ঞাপন

বিমানটিতে মোট ১৩৪ জন যাত্রী ছিলেন। ঘটনার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করায়। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ১১টা বেজে ১৫ মিনিটে বিমানটি অবতরণ করার কথা ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ আগেই সেখানে মেডিক্যাল টিম প্রস্তুত রেখেছিল, যারা দ্রুত আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা এবং সুস্থতাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। বিমান সংস্থাটি জানিয়েছে যে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

এদিকে, যাত্রীদের একাংশ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। তবে বিমান কর্তৃপক্ষের দাবি, আকস্মিক টার্বুলেন্সের ফলে বিমানের উচ্চতায় অস্বাভাবিক পরিবর্তনের কারণেই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়েছে। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে এবং চিকিৎসা পরবর্তী পর্যবেক্ষণে রাখা হয়েছে আহতদের।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%