AdvertisementAdvertisement

মস্কোয় ক্যাফের পাশে বিস্ফোরণে নিহত ৩ আহত ১৫

রাশিয়ার রাজধানী মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে একটি ক্যাফের অদূরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঘটা এই ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে কুদ্রিনস্কায়া স্কয়ারের ১ নম্বর ভবনের কাছে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের কারণ সম্পর্কে রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

Advertisement
বিজ্ঞাপন

মস্কো পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে হতাহতদের মধ্যে বিভিন্ন মাত্রার আঘাত পাওয়া ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর পরই পুরো এলাকা ঘিরে রেখে অনুসন্ধান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Advertisement
বিজ্ঞাপন

দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের মতে, জনবহুল এলাকায় এই আকস্মিক বিস্ফোরণের ঘটনায় জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার নেপথ্যে কোনো নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%