করাচির রেঞ্জার্স সদর দপ্তরের কাছে বিস্ফোরণ ও গোলাগুলি

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে আধা-সামরিক বাহিনী রেঞ্জার্সের কার্যালয়ের প্রবেশপথে এক ভয়াবহ বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার এ হামলার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। আল জাজিরার তথ্য অনুযায়ী, রেঞ্জার্সের কার্যালয় সংলগ্ন ফটকের কাছে এই বিস্ফোরণের পর পরই তীব্র বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই এলাকাটিকে ঘিরে ফেলে পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্যরা। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সেখানে র‍্যাপিড রেসপন্স ফোর্স এবং পুলিশ কমান্ডোসহ বিশেষায়িত ইউনিট মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলটি করাচির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং আবহাওয়া দপ্তরের অত্যন্ত কাছে হওয়ায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠলে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বর্তমানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে বন্দুকধারীদের সংঘর্ষ চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো সুনির্দিষ্ট সংখ্যা এখন পর্যন্ত সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%