AdvertisementAdvertisement

ইতিহাস গড়ে ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে মরক্কো ও আলজেরিয়া

উত্তর আফ্রিকার দুই দেশ হিসেবে মরক্কো ও আলজেরিয়া প্রথমবারের মতো আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে। শনিবারে অনুষ্ঠিত নারী আফ্রিকা কাপ অব নেশন্সের (ওয়াফকন) কোয়ার্টার ফাইনালে শ্বাসরুদ্ধকর জয়ের মাধ্যমে এই দুই দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপের মঞ্চেও নিজেদের জায়গা পাকা করে নিয়েছে।

রবাতে আয়োজিত ম্যাচে স্বাগতিক মরক্কো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচের ৩১ মিনিটে সাকিনা ওজরাউইয়ের গোলে এগিয়ে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধের ৬ মিনিট পর পেনাল্টি থেকে হানানে আইত এল হাজ ব্যবধান দ্বিগুণ করেন। যদিও ৬৭ মিনিটে দক্ষিণ আফ্রিকার তারকা থেম্বি কাৎলানা গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে এনেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মরক্কোর জমাট রক্ষণভাগের সামনে আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা।

Advertisement
বিজ্ঞাপন

কাসাব্লাঙ্কায় আলজেরিয়ার জয়টি ছিল নাটকীয়তায় ভরপুর। ম্যাচের ২৯ মিনিটে ইনেস কোনানের গোলে আইভরি কোস্ট এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষদিকে কিশোরী এন’সিরা ওদরাওগো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় বিপর্যয়ে পড়ে আইভরি কোস্ট। গোলরক্ষক ক্লোয়ি এন’গাজির মুখে লাথি মারার অপরাধে ওদরাওগোর বহিষ্কারাদেশ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আইভরি কোস্টের একজন খেলোয়াড় কম থাকার সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি খেলোয়াড় ইনেস খিরি এবং আমিরা ব্রাহাম ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে আলজেরিয়াকে ২-১ ব্যবধানের জয় এনে দেন। এই অর্ধে পেনাল্টি মিস করে আইভরি কোস্ট সমতায় ফেরার বড় সুযোগ নষ্ট করে।

Advertisement
বিজ্ঞাপন

উল্লেখ্য যে, এখন পর্যন্ত নাইজেরিয়া ১০টি শিরোপা জিতে এই টুর্নামেন্টে আধিপত্য বজায় রেখেছে। ১৯৯৮ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে নাইজেরিয়া ছাড়া মাত্র দুবার ইকুয়েটোরিয়াল গিনি এবং একবার দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এখনো কোনো উত্তর আফ্রিকান দেশ এই টুর্নামেন্টের শিরোপা জেতেনি।

আগামী বুধবার অনুষ্ঠিতব্য সেমিফাইনালে মরক্কো মুখোমুখি হবে নাইজেরিয়া অথবা ক্যামেরুনের। অন্যদিকে আলজেরিয়া লড়বে ঘানা কিংবা চমক দেখানো মালাউইর বিপক্ষে। বিশ্বকাপে জায়গা করে নেওয়ার মাধ্যমে এই দুই দল আফ্রিকার নারী ফুটবলে নতুন এক যুগের সূচনা করল।

সম্পর্কিত- খবর
0%
0%
0%
0%