Advertisement

ভারতের বিপক্ষে সিরিজে নাভীন-উল-হকের প্রত্যাবর্তন ইব্রাহিম জাদরানের নেতৃত্বে আফগানিস্তান স্কোয়াড ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরছেন নাভিন-উল-হক। ভারতের বিপক্ষে দিল্লির মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আফগানিস্তানের দলে জায়গা পেয়েছেন এই পেসার। একই সঙ্গে এই সিরিজটি হতে যাচ্ছে ইব্রাহিম জাদরানের জন্য টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজ।

দীর্ঘ সময় মাঠের বাইরে কাটিয়েছেন নাভিন। কাঁধের ইনজুরির কারণে গত বছরের এশিয়া কাপ এবং এ বছরের শুরুর দিকে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ডান কাঁধের স্ট্রেস ফ্র্যাকচারের জন্য অস্ত্রোপচারও করাতে হয়েছিল তাকে। সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে আফগানিস্তানের জার্সি গায়ে মাঠ মাতিয়েছিলেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার, যিনি ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

দলের শক্তি বাড়াতে অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নায়েবকে আবারও স্কোয়াডে ফিরিয়েছেন নির্বাচকরা। মূলত মিডল অর্ডার এবং বোলিং আক্রমণে গভীরতা আনতেই তার এই অন্তর্ভুক্তি। ঘরোয়া ক্রিকেট এবং শপেজা ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন উইকেটরক্ষক নুর রহমান, যিনি থাকছেন ব্যাকআপ গ্লাভসম্যান হিসেবে।

বিজ্ঞাপন

পনেরো সদস্যের এই স্কোয়াডে স্পিন আক্রমণের নেতৃত্বে থাকছেন রশিদ খান। তার সঙ্গে স্পিন বিভাগে জুটি গড়বেন মোহাম্মদ নবী, নুর আহমদ এবং নাঙ্গিয়াল খারোতি। আগামী ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

0%
0%
0%
0%