নিষিদ্ধ ড্রাব গ্রহণের দায়ে তিন মাসের নিষেধাজ্ঞায় মোহাম্মদ নওয়াজ

ডোপিং বিরোধী আইন লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। ক্যানাবিস বা গাঁজা-সংশ্লিষ্ট একটি নিষিদ্ধ উপাদানের উপস্থিতির কারণে তাকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে আইসিসির নিয়ম অনুযায়ী, পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করলে এই শাস্তির মেয়াদ কমানোর সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আইসিসির আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ শেষে নাওয়াজের ডোপ টেস্টে ‘কার্বক্সি-টিএইচসি’ নামক উপাদানের উপস্থিতি শনাক্ত হয়। এটি গাঁজার একটি সাইকোঅ্যাকটিভ উপাদানের মেটাবোলাইট, যা আইসিসির ডোপিং বিরোধী কোড অনুযায়ী ‘সাবস্টেন্স অব অ্যাবিউজ’ বা মাদকদ্রব্য হিসেবে শ্রেণীবদ্ধ। নিজের অপরাধ স্বীকার করে নাওয়াজ প্রমাণ করেছেন যে, এই উপাদানটি মাঠের পারফরম্যান্স বাড়ানোর উদ্দেশ্যে নয়, বরং খেলার বাইরে ব্যক্তিগত কোনো কারণে গ্রহণ করেছিলেন।

এই অভিজ্ঞ অলরাউন্ডারের ওপর আরোপিত তিন মাসের নিষেধাজ্ঞাটি ১ মে থেকে কার্যকর করা হয়েছে, কারণ সেই তারিখ থেকেই তিনি স্বেচ্ছায় সাময়িক বরখাস্তের আওতায় ছিলেন। বর্তমানে আড়াই মাসেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ায় এবং তিনি পুনর্বাসনে সম্মত হওয়ায় আইসিসি তার সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে ১ মে পর্যন্ত খেলা সব ম্যাচের রেকর্ড বাতিল করা হয়েছে। চলতি বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছিলেন নাওয়াজ। টুর্নামেন্টের সুপার এইট পর্যায় থেকে পাকিস্তান বিদায় নেওয়ার আগ পর্যন্ত খেলা সেই ম্যাচগুলোতে তিনি মোট ১৫ রান করার পাশাপাশি সাতটি উইকেট শিকার করেছিলেন, যা এখন আনুষ্ঠানিকভাবে বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%