AdvertisementAdvertisement

তিউনিশিয়ার বিপক্ষে জোড়া গোল ইয়াসিন আয়ানির বিশ্বকাপে রূপকথার অভিষেক

বিশ্বকাপের মঞ্চে নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবল দুনিয়ার নজর কেড়ে নিলেন সুইডেনের ২২ বছর বয়সী তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়রি। মন্টেরিতে অনুষ্ঠিত এইচ গ্রুপের ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে সুইডেনের দাপুটে জয়ে জোড়া গোল করেছেন এই প্রতিভাবান ফুটবলার। ম্যাচের সাত মিনিটের মাথায় দুর্দান্ত এক ভলিতে জাল কাঁপিয়ে তিনি যেমন দলকে এগিয়ে দিয়েছিলেন, তেমনি ৯৫ মিনিটের মাথায় আরেকটি দর্শনীয় গোল করে নিশ্চিত করেন দলের জয়।

ম্যাচের শুরুতেই গোল পাওয়ার পর আয়রি কোনো বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেননি। বরং দুই হাত উঁচিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মাঠেই সিজদায় লুটিয়ে পড়েন। তার এই সংযত আচরণের পেছনে রয়েছে গভীর আবেগ, কারণ তিউনিসিয়া যে তার বাবার জন্মভূমি। চার বছর আগেও চাইলে তিনি তিউনিসিয়ার হয়ে খেলার সুযোগ পেতেন, কিন্তু নিজের জন্মভূমি সুইডেনকেই বেছে নেন এই তরুণ তুর্কি। তার বাবা আজুজ আয়রি সুইডেনের এক গণমাধ্যমকে জানিয়েছেন, যে দেশ তার ছেলেকে বড় করেছে, সেই দেশের হয়ে খেলানোই ছিল তার চাওয়া।

Advertisement
বিজ্ঞাপন

সুইডেনের স্থানীয় ক্লাব রাসুনদা থেকে ফুটবল ক্যারিয়ার শুরু করা ইয়াসিন আয়রি ২০২০ সালে এআইকে ক্লাবের হয়ে সিনিয়র পর্যায়ে অভিষেক করেন। এরপর ২০২৩ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পাশাপাশি জাতীয় দলেও নিজের জায়গা পোক্ত করেন তিনি। নিজের শিকড় এবং জাতীয় দলের ক্যারিয়ার নিয়ে আয়রি বলেন, ছোটবেলা থেকে যে দেশের জার্সি গায়ে বেড়ে উঠেছেন, সেই দেশের প্রতিনিধিত্ব করাটাই তার কাছে ছিল সবচেয়ে স্বাভাবিক সিদ্ধান্ত।

Advertisement
বিজ্ঞাপন

বিশ্বকাপের ড্র প্রকাশের পর যখন জানা গেল তিউনিসিয়ার বিপক্ষে খেলতে হবে, তখন বিষয়টি বেশ রোমাঞ্চকর মনে হয়েছিল তার কাছে। তবে মাঠের লড়াইয়ে তিনি ছিলেন পেশাদার ও অপ্রতিদ্বন্দ্বী। ম্যাচের একদম শেষ মুহূর্তে দ্বিতীয় গোলটি করার পর অবশ্য দর্শকদের অভিবাদন গ্রহণ করতে ভুল করেননি এই তরুণ তারকা। নিজের প্রথম বিশ্বকাপে জোড়া গোল করে বিশ্বমঞ্চে নিজের আগমনের বার্তাটি বেশ ভালোভাবেই দিয়ে রাখলেন আয়রি।

0%
0%
0%
0%