Advertisement

নাটোরের লালপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন কর্মী বহিষ্কার

নাটোরের লালপুর উপজেলা পরিষদ চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রদলের তিন কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাস্তিমূলক এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন জাহিদ হোসেন, শফিকুল ইসলাম শফিক ও মামুন আলী। জানা গেছে, গত ১২ আগস্ট উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভির অনলাইন প্রতিনিধি সজিবুল হৃদয় এবং দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি রাশিদুল ইসলামকে লাঞ্ছিত করা হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ওই তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা যাচাই ও তদন্তের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও সংগঠনের স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড ছাত্রদল কখনোই বরদাশত করবে না।

ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে দলের সব নেতাকর্মীকে বিরত থাকার জন্য কড়া নির্দেশ প্রদান করা হয়েছে। সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%