শরীয়তপুর-১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মো. আব্দুর রহমান

শরীয়তপুরের তিনটি আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও শরীয়তপুর-১ (পালং–জাজিরা) আসনের চূড়ান্ত মনোনয়ন মো. আব্দুর রহমান পেয়েছেন।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, বিভিন্ন দিক বিবেচনা করে কেন্দ্রীয় কমিটি তাকে এ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

এর আগে এ আসনে সক্রিয়ভাবে প্রচার–প্রচারণা চালিয়ে আসছিলেন মনোনয়নপ্রত্যাশী ইমরান আল নাজির। এলাকায় গণসংযোগ, শুভেচ্ছা বিনিময়, পোস্টার–লিফলেট বিতরণ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়ও তিনি ছিলেন বেশ সরব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির মনোনয়ন ঘোষণা হওয়ার পর এ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে। ইতোমধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

বিজ্ঞাপন

মনোনয়ন না পাওয়ার পর প্রতিক্রিয়ায় ইমরান আল নাজির বলেন—

“আমিও শরীয়তপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমার অনুসারীরা, সাধারণ মানুষ, শুভাকাঙ্ক্ষী—সকলেই আশা করেছিলেন আমি মনোনীত হবো। আমি মনোনয়ন পাইনি মানে হেরে যাওয়া নয়; আজ পাইনি, হয়তো আগামীতে পাবো। আমার লড়াই–সংগ্রাম চলমান থাকবে। সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি পার্টির সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

0%
0%
0%
0%