এভারকেয়ার হাসপাতালে সংকটাপূর্ণ অবস্থায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, বিদেশে নেওয়ার প্রস্তুতিও সম্পন্ন

এভারকেয়ার হাসপাতালে সংকটাপূর্ণ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার লক্ষ্যে এয়ার অ্যাম্বুলেন্সসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

বিজ্ঞাপন

তিনি জানান, বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হলেই তাকে বিদেশে স্থানান্তর করা হবে। ইতোমধ্যে দেশের বাইরে বিভিন্ন বিশেষায়িত হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

আহমেদ আজম খান বলেন, দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার প্রতিটি পরিবর্তন অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

খালেদা জিয়ার শারীরিক অবনতির খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে গিয়ে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।

বিজ্ঞাপন

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি জটিলতাসহ বহুবিধ রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর নিউমোনিয়ার সংক্রমণ বাড়তে থাকায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই বর্তমানে তার নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

হাসপাতাল এবং পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র—শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই তাকে স্থানান্তর করা হবে

সম্পর্কিত- খালেদা জিয়া
25%
25%
37.5%
12.5%