প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটির সিদ্ধান্ত

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে দিবসটিকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণার প্রস্তাব উত্থাপন করা হয়। দীর্ঘ আলোচনা শেষে মন্ত্রিপরিষদের বৈঠকে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ দেশজুড়ে সাধারণ ছুটি হিসেবে পালিত হবে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মধ্য দিয়ে জাতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় পালনের পথ আরও সুগম হলো।

০%
০%
০%
০%