Advertisement

ডিএমপির চার পরিদর্শকের রদবদল, তেজগাঁওয়ে নতুন ওসি নিয়োগ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল আনা হয়েছে। মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চারজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশের তথ্য অনুযায়ী, উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামানকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিমকে উত্তরা-পশ্চিম থানায় একই পদে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) সালাহ উদ্দিন কাদেরকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নূরুল ইসলামকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপির এই দাপ্তরিক আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার ও উপপুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সম্পর্কিত- ডিএমপিতে রদবদল
0%
0%
0%
0%