AdvertisementAdvertisement

আজ সকালে প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় এবারও দ্রুততম সময়ে ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানস্থলে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ নিজ নিজ বোর্ডের ফলাফলের অনুলিপি শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে একযোগে ফল প্রকাশের কার্যক্রম শুরু হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কিংবা মুঠোফোনের খুদে বার্তার সাহায্যে নিজেদের ফলাফল জানতে পারবেন।

Advertisement
বিজ্ঞাপন

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধার্থে ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও কেন্দ্রীয়ভাবে ফলাফল জানার জন্য দুটি সরকারি ওয়েবসাইট নির্ধারিত করা হয়েছে। শিক্ষার্থীরা সরাসরি এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে তাদের কাঙ্ক্ষিত ফল দেখতে পারবেন।

উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছিল।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%