সারা দেশে ২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ঢাকা: জনগণকে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা রাজনৈতিকভাবে প্রভাবিত সারা দেশে মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

আইনমন্ত্রী জানান, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা বাকি মামলাগুলোও পর্যায়ক্রমে যাচাই-বাছাই করে প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।

একটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ব্যক্তি আদালতের মাধ্যমে খালাস পেয়ে নির্দোষ প্রমাণিত হলে তাকে মর্যাদার সঙ্গে এবং আইন অনুযায়ী আচরণ করা তার মৌলিক অধিকার।

বিজ্ঞাপন

এ সময় ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতে অনেক শিক্ষকও মামলার শিকার হয়েছেন। এমনকি ২০ বছর আগে মৃত্যুবরণ করেছেন—এমন ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়েরের নজির রয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে, যা থেকে এসব মামলার প্রকৃতি সম্পর্কে সরকার অবগত রয়েছে।

মন্ত্রী বলেন, “যেখানে সম্ভব, আমরা এসব মামলা প্রত্যাহারের প্রক্রিয়া অব্যাহত রেখেছি।” সংশ্লিষ্টদের নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে আবেদন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তবে তিনি উল্লেখ করেন, এসব মামলা প্রত্যাহারের বিষয়টি সরাসরি আইন মন্ত্রণালয়ের আওতাধীন নয়।

0%
0%
0%
0%