৪১৯ হজযাত্রী নিয়ে দেশে ফিরল প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে আল্লাহর মেহমানদের দেশে ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ৪১৯ জন হজযাত্রীকে বহনকারী প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ নম্বর ফ্লাইটটি যাত্রা শুরু করেছিল স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে।

বিজ্ঞাপন

প্রথম দিনের ফিরতি সূচিতে ১৩টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন। হাজিদের উষ্ণ অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত রয়েছেন।

এর আগে গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের শুভ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের হজযাত্রীদের নিয়ে যাওয়া সর্বশেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবের মাটিতে অবতরণ করেছিল।

সম্পর্কিত- হজযাত্রী
0%
0%
0%
0%