হজক্যাম্পে লাগেজ মোড়কীকরণের নতুন সেবা চালু

দেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রথমবারের মতো পবিত্র হজযাত্রার সময় হজযাত্রীদের দুর্ভোগ লাঘব, যাত্রা প্রক্রিয়া সহজ ও নিরাপদ করতে লাগেজ র‍্যাপিং সেবা চালু করেছে।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, এই সেবার মাধ্যমে হজযাত্রীরা পেশাদারদের দিয়ে তাদের লাগেজ র‍্যাপিং করাতে পারবেন। এর ফলে ভ্রমণের সময় লাগেজ সুরক্ষিত থাকবে এবং অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যাবে। এটি হজযাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমিয়ে যাত্রা প্রক্রিয়াকে আরও সুগম করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার নির্দেশনার আলোকেই এই বিশেষ সেবা চালু করা হয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%