বুধবার রাজধানীজুড়ে মার্কেট-দোকানপাট বন্ধ

রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট সাপ্তাহিক ছুটির কারণে আগামীকাল বুধবার (২২ এপ্রিল) বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত বিস্তৃত এলাকায় কেনাকাটার জন্য পরিচিত প্রতিষ্ঠানগুলো এই বন্ধের আওতাভুক্ত।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও মাসকট প্লাজা।

0%
0%
0%
0%