মঞ্চে দালের মেহেন্দির অসম্মান নিয়ে সরব অনুপম খের

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী দলের মেহেন্দিকে মঞ্চে হেনস্থার শিকার হতে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ অভিনেতা অনুপম খের। উত্তরাখণ্ডের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার এক ভিডিও বার্তায় গায়কের পাশে এসে দাঁড়িয়েছেন এই তারকা অভিনেতা। মঞ্চে শিল্পীর পেশাদারিত্ব ও দীর্ঘদিনের অবদানকে অসম্মান করার তীব্র নিন্দা জানিয়ে বিনোদন জগতে শুরু হয়েছে নতুন বিতর্ক।

ঘটনার সূত্রপাত ঘটে রবিবার উত্তরাখণ্ডের একটি সাংস্কৃতিক আয়োজনে, যেখানে মঞ্চে গান পরিবেশনের সময় দলের মেহেন্দির বিরুদ্ধে লিপ-সিঙ্ক করার অভিযোগ তোলেন স্থানীয় মন্ত্রী সুবোধ উনিয়াল। শুধু তাই নয়, মন্ত্রী প্রকাশ্যে গায়কের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগও আনেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার পর মিকা সিং ও কপিল শর্মার মতো শিল্পীরা প্রতিবাদের সুরে সোচ্চার হলেও, অনুপম খেরের এই জোরালো মন্তব্য পুরো বিষয়টিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।

ভিডিও বার্তায় অনুপম খের অত্যন্ত আবেগঘন কণ্ঠে উল্লেখ করেন যে, তিনি বিগত আড়াই থেকে তিন দশক ধরে দলের মেহেন্ধিকে ব্যক্তিগতভাবে চেনেন এবং তাঁর দেখা অন্যতম সেরা একজন ভালো মানুষ তিনি। গায়ক কখনোই মদ্যপান করেন না দাবি করে অভিনেতা জানান, গত দুই-তিন বছর ধরে শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন দলের মেহেন্দী। অসুস্থ শরীর নিয়েও আয়োজকদের দেওয়া কথামতো শুধু পেশাদারিত্বের খাতিরেই তিনি মঞ্চে পারফর্ম করতে এসেছিলেন বলে মন্তব্য করেন তিনি।

শিল্পীর পরিবেশনা নিয়ে কোনো অভিযোগ থাকতেই পারে, তবে জনসমক্ষে এভাবে অপমান করার সংস্কৃতি কোনোভাবেই কাম্য নয় বলে স্পষ্ট জানিয়ে দেন অনুপম খের। তাঁর মতে, কোনো ভুলত্রুটি থাকলে তা ব্যক্তিগতভাবে শালীনতার সঙ্গে সমাধান করা যেত, কিন্তু দীর্ঘ ত্রিশ বছরেরও বেশি সময় ধরে শ্রোতাদের বিনোদন দিয়ে যাওয়া একজন বর্ষীয়ান শিল্পীর সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। ইন্ডাস্ট্রির প্রতিটি শিল্পীর উচিত সংকটের মুহূর্তে একে অপরের পাশে দাঁড়ানো, এই বার্তা দিয়েই দলের মেহেন্দিকে দ্রুত সুস্থতা ও শ্রদ্ধা জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন এই অভিনেতা।

০%
০%
০%
০%