Advertisement

বহুরূপী দ্য গোল্ডেন ডাকু সিনেমায় ফের ফিরছেন ননী চোরা দাস বাউল

বাংলার মাটির গন্ধ মাখা সুর আর লোকসংস্কৃতির ঐশ্বর্য নিয়ে আবারও পর্দায় ফিরছেন বাউল শিল্পী ননী চোরা দাস। ‘বহুরূপী’ সিনেমার সেই জাদুকরী কণ্ঠস্বর আর মন মাতানো সুর ভারতজুড়ে যে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল, তার রেশ কাটতে না কাটতেই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিয়ে আসছেন ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাওয়া এই নতুন চলচ্চিত্র ঘিরে সিনেপ্রেমীদের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। নতুন আঙ্গিকে সাজানো এই সিনেমার গল্পে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের লোককৃষ্টিকে তুলে ধরা হয়েছে, যার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা নাচ।

শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিতে আজও অমলিন ননী চোরা দাস বাউলের সঙ্গে তার প্রথম সাক্ষাতের সেই মুহূর্ত। আশ্চর্যের বিষয় হলো, এই দুই শিল্পীর প্রথম পরিচয় ঘটেছিল খোদ মুম্বাইতে, সুপারস্টার শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের কার্যালয়ের সামনে। সেখানে ননীর জাদুকরী পরিবেশনা দেখে মুগ্ধ শিবপ্রসাদ বুঝেছিলেন, এই শিল্পীকে বাংলার সাধারণ মানুষের সামনে আরও বড় পরিসরে নিয়ে আসা প্রয়োজন। সেই মুগ্ধতাই আজ এক অনবদ্য সৃষ্টিতে রূপ নিয়েছে।

বিজ্ঞাপন

আসন্ন ছবিটিতে ননী চোরা দাসের ভূমিকা কেবল গায়ক হিসেবেই সীমাবদ্ধ থাকছে না। তাকে এবার দেখা যাবে বহুবিধ চরিত্রে; তিনি সুরকার, গীতিকার এবং অভিনেতার ভূমিকাতেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। পরিচালক শিবপ্রসাদ এই সিনেমায় বাংলার লোকশিল্পের এক বিশাল আখ্যান তৈরি করেছেন, যেখানে ননীর পাশাপাশি থাকছেন ১০৮ জন বহুরূপী শিল্পী। সব মিলিয়ে এটি যেন বাংলা সংস্কৃতির এক মহোৎসব।

শিবপ্রসাদের মতে, গত বছর ফিল্মফেয়ার পুরস্কারজয়ী এই শিল্পী যদি তার গানের সুর আর ছড়ার মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে পারেন, তবেই তার এই দীর্ঘ পথচলা সার্থক হবে। বাঙালির নিজস্বতাকে বিশ্বদরবারে তুলে ধরার যে ব্রত শিবপ্রসাদ নিয়েছেন, সেখানে ননী চোরা দাসের উপস্থিতি এক নতুন মাত্রা যোগ করবে বলেই বিশ্বাস সিনে সমালোচকদের। রূপালি পর্দায় বাংলার লোকগান আর লোকশিল্পের এই মেলবন্ধন দেখতে অধীর অপেক্ষায় দর্শক।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%