দশ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে অঙ্কুশ ঐন্দ্রিলার নারী চরিত্র বেজায় জটিল

সিনেমা হলের বড় পর্দায় কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও, এবার ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলতে আসছে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন জুটির রোমান্টিক কমেডি সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’। মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা ছিল, তা এবার ডিজিটাল পর্দায় নতুন করে প্রাণ পেতে চলেছে। জি ফাইভ বাংলার সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, আগামী ১০ জুলাই এই প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

বিজ্ঞাপন

সম্পূর্ণ হাস্যরসে ভরপুর এই ছবিতে অঙ্কুশ ও ঐন্দ্রিলার রসায়ন ছিল অন্যতম প্রধান আকর্ষণ। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে ব্যস্ত এক যুবকের জীবনের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই সিনেমা, যেখানে নায়কের প্রতিদিনের লড়াই চলে নারীদের মন বোঝার অসম্ভব প্রচেষ্টাকে ঘিরে। মহানায়ক উত্তম কুমারের সেই বিখ্যাত সংলাপে সায় দিয়ে অঙ্কুশকে দেখা গেছে নারীদের রহস্যময় চরিত্র নিয়ে হিমশিম খেতে। পেশাগত জীবনে নারীদের সান্নিধ্যে থেকেও তাদের ক্ষণে ক্ষণে বদলে যাওয়া মনস্তত্ত্ব বুঝে উঠতে হিমশিম খাওয়ার দৃশ্যগুলো দর্শকদের ঠোঁটে হাসি ফুটিয়েছিল।

ছবির গানেও অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির উষ্ণ উপস্থিতি ছিল চর্চার কেন্দ্রে। বিশেষ করে ‘শোনো গো দখিনো হাওয়া’ গানটিতে এই জুটির রোমান্স দর্শকদের নজর কেড়েছিল। বিদেশের মনোরম সমুদ্র সৈকতে চিত্রায়িত ঘনিষ্ঠ দৃশ্যে প্রথমবারের মতো ক্যামেরার সামনে ঐন্দ্রিলার সাহসী উপস্থিতি এবং অঙ্কুশের সঙ্গে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি সিনেমাটির অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল।

বড় পর্দায় যারা এই রসায়ন উপভোগ করতে পারেননি, তাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমাটি দেখার সুযোগ একটি বিশেষ চমক হয়ে এসেছে। কমেডি এবং ভালোবাসার মিশেলে তৈরি এই সিনেমা ওটিটি রিলিজের পর দর্শকদের কতটা মন জয় করতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষায় বিনোদনপ্রেমীরা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%