Advertisement

সফলতা অর্জনে শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি কমানোর আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

লক্ষ্মীপুরের রায়পুরস্থ কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৭০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ‘তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রকৃত সফলতা অর্জনের জন্য ডিভাইসের প্রতি অতি আসক্তি পরিহার করা জরুরি। প্রযুক্তি আমাদের নিত্যদিনের সঙ্গী হলেও এর নেতিবাচক ব্যবহার শিক্ষার্থীদের মূল্যবান সময় কেড়ে নিচ্ছে। তাই মেধাবীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা ও নিয়ন্ত্রণ বজায় রাখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক সায়মা বিনতে ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার এবং উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু।

এছাড়া আয়োজক প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, অধ্যক্ষ নুরুল আমিন, প্রকৌশলী কাজী রাসেল, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং শফিউল আলম টিপুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য এই আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%