AdvertisementAdvertisement

কাপাসিয়ায় তিন মাদরাসার শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এবারের দাখিল পরীক্ষায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে তিনটি মাদরাসা। উপজেলার মেরুয়া সিনিয়র আলিম মাদরাসা, ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদরাসা এবং পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উল্লিখিত তিন প্রতিষ্ঠান থেকে মোট ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে মেরুয়া সিনিয়র আলিম মাদরাসা থেকে ১৮ জন, ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদরাসা থেকে ৬ জন এবং পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও শতভাগ অকৃতকার্য হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

শিক্ষার্থীদের এমন হতাশাজনক ফলাফলে অভিভাবক ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ধরনের বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

0%
0%
0%
0%