শরীয়তপুরের গোসাইরহাটে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শরীয়তপুরের গোসাইরহাটে বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ পরান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কোদালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোসাইরহাট থানা-পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য বিক্রির অভিযোগে শাহ পরানকে আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে রাখা ৮০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাহ পরান উপজেলার কোদালপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকার মৃত হাবিবুর রহমান মৃধার ছেলে। পুলিশ জানিয়েছে, থানার রেকর্ডপত্র ও অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোসাইরহাট থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার (৯ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

০%
০%
০%
০%