তারল্য সংকট নিরসনে ইসলামী ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের আড়াই হাজার কোটি টাকা বিশেষ ঋণ প্রদান

দেশের ব্যাংকিং খাতে চলমান তারল্য সংকট নিরসনে ইসলামী ব্যাংক বাংলাদেশকে বিশেষ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নগদ অর্থের তীব্র টানাপোড়েন কাটাতে রবিবার সকালে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ঋণ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট থেকে এই অর্থ সরাসরি ব্যাংকটির চলতি হিসাবে জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই জরুরি সহায়তার ফলে ইসলামী ব্যাংকের দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে চেক নিষ্পত্তির কার্যক্রম পুনরায় সচল হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এবং ইসলামী ব্যাংক সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে তারল্য সংকটের কারণে ব্যাংকটির গ্রাহকদের লেনদেনে বড় ধরনের জটিলতা সৃষ্টি হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এই বিশেষ পদক্ষেপ নিল নিয়ন্ত্রণকারী সংস্থা।

0%
0%
0%
0%