Advertisement

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ ও নগদ টাকাসহ আটক এক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী নতুনপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও নগদ অর্থসহ ইমন আহম্মেদ (২৪) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুরে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে ৫৪২ বোতল স্ক্যাফ সিরাপ এবং ১১০ বোতল উইনক্যারেক্স সিরাপসহ মোট ৬৫২ বোতল নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়।

আটককৃত ইমন নতুনপাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তার হেফাজত থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ সিরাপ অবৈধভাবে সীমান্ত পথে বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

বিজ্ঞাপন

জব্দ করা আলামতসহ আটককৃত যুবককে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং জব্দ করা বিপুল পরিমাণ নগদ অর্থের উৎসের বিষয়ে অধিকতর তদন্ত চলমান রয়েছে।

0%
0%
0%
0%