Advertisement

সিলেটে বিজিবির অভিযানে সোয়া দুই কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে দুই কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে। গত দুই দিনের ধারাবাহিক অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী বিভিন্ন মালামাল উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ।

ব্যাটালিয়ন সদর দপ্তরসহ বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল ও প্রতাপপুর বিওপির সদস্যরা পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন। অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় প্রসাধনী, বিভিন্ন ধরনের শাড়ি, জিরা, চা পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল পাথর, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি, ফল এবং বিপুল পরিমাণ ইয়াবা বড়ি।

বিজ্ঞাপন

এছাড়াও অভিযানে অবৈধভাবে বালু ও পাথর পরিবহনকারী কয়েকটি বাংলাদেশি বারকি নৌকা এবং বিপুল পরিমাণ মৃগেল মাছ জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা চোরাচালানি পণ্যের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ২৫ লাখ টাকা। উদ্ধারের পর এসব মালামাল স্থানীয় বিজিবি ক্যাম্পে জমা রাখা হয়েছে।

0%
0%
0%
0%