Advertisement

বান্দরবানের ঘুমধুম সীমান্তে ২ লাখ ইয়াবা জব্দ করল বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার দিবাগত রাতে সীমান্তবর্তী কাঁকড়া ব্রিজ এলাকায় মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) একটি বিশেষ টহল দল রাত ৯টা ১০ মিনিটের দিকে কাঁকড়া ব্রিজ এলাকায় অবস্থান নেয়। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ এই ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধার করা ইয়াবার বিষয়ে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ ও মাদক চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

0%
0%
0%
0%