AdvertisementAdvertisement

দৌলতদিয়ায় ১৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে এক হাজার ৩০০ পিস ইয়াবাসহ নাজমা বেগম নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া নাজমা বেগম চুয়াডাঙ্গার দর্শনা থানার ইস্তানপুর ভাটাপাড়া এলাকার আমির হোসেনের মেয়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নাজমা বেগম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিলেন। এছাড়া কুষ্টিয়া সদর থানায় দায়ের করা একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

Advertisement
বিজ্ঞাপন

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0%
0%
0%
0%