ভিডিও দেখানোর কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ!

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক অত্যন্ত নক্কারজনক ঘটনা ঘটেছে। মোবাইল ফোনে ভিডিও দেখানোর লোভ দেখিয়ে মাত্র ছয় বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাজমুল খাঁ (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে। এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের আব্দুর বেপারী কান্দি এলাকায়। অভিযুক্ত নাজমুল খাঁ স্থানীয় আব্দুর রশিদ খাঁর ছেলে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্লে-তে পড়াশোনা করে। স্বজনরা জানান, বিকেলে বাড়ির পাশে খেলার সময় নাজমুল খাঁ চাতুরীর আশ্রয় নিয়ে শিশুটিকে তার ঘরে ডেকে নেয়। সেখানে সে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের।

শিশুটিকে দীর্ঘ সময় ধরে না পেয়ে তার মা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির কাছেই শিশুটিকে পাওয়া যায়। কিন্তু তখনই মায়ের চোখে পড়ে তার পোশাকে রক্তের দাগ। কারণ জিজ্ঞেস করলে শিশুটি সরল মনে তার উপর ঘটে যাওয়া ভয়ংকর ঘটনাটি খুলে বলে। এরপর আর দেরি না করে দ্রুত শিশুটিকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে আরও উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে স্থানান্তরিত করেন।

এদিকে, এই জঘন্য অপরাধের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত নাজমুল খাঁকে আটক করে এবং নিজেদের হাতেই তাকে গণধোলাই দেয়। পরে জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়। যদিও অভিযুক্ত ধর্ষণের অভিযোগটি অস্বীকার করেছে। এই অমানবিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী পরিবার অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন

সম্পর্কিত- ধর্ষণ
28.6%
42.9%
14.3%
14.3%