Advertisement

উখিয়ায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত আহত ১

কক্সবাজারের উখিয়া উপজেলার মাদারবুনিয়া নৌকার ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় মো. জাবেদ নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সংঘটিত এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. তানভীর নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।

নিহত মো. জাবেদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকার শামসু ইসলামের ছেলে। আহত তানভীরও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণ শেষে জাবেদ ও তানভীরসহ কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে টেকনাফের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাদারবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মো. জাবেদ প্রাণ হারান। আশঙ্কাজনক অবস্থায় আহত তানভীরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষী চালককে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%